সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমি কারাগারে, আদালত জামিন নামঞ্জুর
সাবেক এমপির স্ত্রী মৌসুমি কারাগারে জামিন নামঞ্জুর

পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাঈমুজামান মুক্তার স্ত্রী কাজী মৌসুমিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় পঞ্চগড় সদর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও পঞ্চগড় যুব মহিলা লীগের সভাপতি নীলুফার ইয়াসমিনকেও কারাগারে পাঠানো হয়েছে।

আদালতের আদেশ ও শুনানি

সোমবার (২৯ জুন) দুপুরে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং ভারপ্রাপ্ত জেলা জজ মাহাবুব আলী মুয়াদ এ আদেশ দেন। এ সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন পঞ্চগড়ের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল। আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মির্জা সারায়ার হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ হাসান প্রধানসহ একাধিক আইনজীবী।

মামলার বিবরণ

আদালত সূত্রে জানা যায়, গত বছর নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের কাজীপাড়ায় নিজ বাসভবনে কেক কাটার আয়োজন করেন কাজী মৌসুমি। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনার অভিযোগে গত ২৩ জুলাই পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক মানিক মিয়া বাদী হয়ে ৪৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরবর্তীতে কাজী মৌসুমি উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন লাভ করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জামিনের মেয়াদ শেষে আত্মসমর্পণ

জামিনের মেয়াদ শেষে সোমবার তিনি পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ