সাবেক এমপি নূর মোহাম্মদ ৩ দিনের রিমান্ডে
সাবেক এমপি নূর মোহাম্মদ ৩ দিনের রিমান্ডে

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে নাশকতা, ককটেল বিস্ফোরণ ও সরকারবিরোধী মিছিলের অভিযোগে দায়ের হওয়া মামলায় জামালপুর-১ (দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রোববার (২৮ জুন) ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম আসামির ৩ দিনের রিমান্ড আদেশ দেন।

রিমান্ড আবেদন ও আদেশ

এদিন মামলার তদন্ত কর্মকর্তা ও মহাখালী বাস টার্মিনাল পুলিশ ফাঁড়ি এসআই মো. সোহেল সরকার আসামিকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকের ঘটনা

গত শনিবার রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে নূর মোহাম্মদকে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আটকের পর ডিবি জানায়, নূর মোহাম্মদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পাশাপাশি তিনি জামালপুরে করা বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার এজাহারভুক্ত এবং মহাখালী এলাকায় মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলার সন্দেহভাজন আসামি। পরে তাকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ