লেনোভো এনেছে এআই-সক্ষম আইডিয়াপ্যাড স্লিম ৫ ল্যাপটপের নতুন মডেল
লেনোভোর নতুন আইডিয়াপ্যাড স্লিম ৫ ল্যাপটপে এআই সুবিধা

শিক্ষার্থী, পেশাজীবী ও কনটেন্ট নির্মাতাসহ একাধিক কাজ করতে আগ্রহী ব্যক্তিদের জন্য নতুন দুটি মডেলের লেনোভো ল্যাপটপ বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন মডেলের স্পেসিফিকেশন

লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৫আই ১৪আইএমএইচ১০ (৮৩ভি৬০০৫সিএলকে) এবং লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৫ ১৬আইএমএইচ১০ (৮৩ভি৭০০৭এএলকে) মডেলের ল্যাপটপ দুটিতে সহজেই কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) বিভিন্ন কাজ করা যায়। ল্যাপটপ দুটিতে ইন্টেল কোর আলট্রা ৫ ১৩৫এইচ প্রসেসর, সমন্বিত ইন্টেল আর্ক গ্রাফিকস, ১৬ গিগাবাইটের ডিডিআর৫ র‍্যাম এবং ৫১২ গিগাবাইটের পিসিআই-ই জেন ৪ এসএসডি রয়েছে। ফলে একসঙ্গে একাধিক কাজ দ্রুত করা যায়। চাইলে অতিরিক্ত র‍্যাম ও ধারণক্ষমতা বাড়ানো যায়।

ডিসপ্লে ও অন্যান্য ফিচার

১৪ ইঞ্চি ও ১৬ ইঞ্চি ডব্লিউইউএক্সজিএ আইপিএস অ্যান্টি-গ্লেয়ার ডিসপ্লে প্রযুক্তির ল্যাপটপ দুটিতে রয়েছে এফএইচডি আইআর ক্যামেরা, প্রাইভেসি শাটার, ডলবি অডিও–সমর্থিত স্পিকার, ওয়াই-ফাই ৬ এবং ব্যাকলিট কি–বোর্ড। ফলে অনলাইন মিটিংসহ বিভিন্ন কাজ সহজে করা যায়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ