রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বাঘাইছড়ি উপজেলা সভাপতি বৃষ কেতু চাকমা এবং একই উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনকে রাঙামাটি শহর থেকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারের বিবরণ
কোতোয়ালি থানার ওসি জসীম উদ্দিন জানিয়েছেন, রবিবার দুপুরে শহরের কোর্টবিল্ডিং এলাকায় হোটেল কসমসের পাশে একটি ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে আসার সময় তাদের আটক করা হয়। তারা দুজনই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বাঘাইছড়ি উপজেলা কমিটির সভাপতি ও সম্পাদক। তাদের ডেভির হান্টের আওতায় আসামি করা হবে।
বৃষ কেতু চাকমার পরিচিতি
প্রসঙ্গত, বৃষ কেতু চাকমা ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে আয়তনে দেশের সবচেয়ে বড় উপজেলা বাঘাইছড়ির আওয়ামী লীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন। জানা গেছে, প্রায় সত্তোরর্ধ্ব বৃষ কেতু চাকমা বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন এবং চিকিৎসক দেখাতেই রাঙামাটি শহরে এসেছিলেন তিনি।



