ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে টাকা দাবি: অ্যাটর্নি জেনারেলের সতর্কবার্তা
ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে টাকা দাবি: অ্যাটর্নি জেনারেলের সতর্কতা

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে একটি প্রতারক চক্র বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা দাবি করছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় অ্যাটর্নি জেনারেল তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন।

ভুয়া অ্যাকাউন্ট ও প্রতারণার কৌশল

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, 'জরুরি সতর্কীকরণ বার্তা। আমি জানতে পেরেছি, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের নাম ও ছবি ব্যবহার করে ভিন্ন ফোন নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে অত্যন্ত সুপরিকল্পিতভাবে কতিপয়/সংঘবদ্ধ চক্র বিভিন্ন ব্যক্তির কাছে অবৈধ অর্থ দাবি করছে।' ইতোমধ্যে এই চক্র অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের একজন নারী সহকারী অ্যাটর্নি জেনারেলের কাছ থেকে ৬০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে।

কণ্ঠ ক্লোনিং ও আইনগত পদক্ষেপ

অ্যাটর্নি জেনারেল আরও জানান, তার বেশ কয়েকজন নারী সহকর্মী টেলিফোনে এ ধরণের প্রতারণার কথা তাকে জানিয়েছেন। তাদের ভাষ্য মতে, প্রতারক চক্র তার কণ্ঠও নকল (ক্লোন) করেছে। তিনি বিষয়টিকে খুবই উদ্বেগজনক বলে উল্লেখ করে জানান, এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জনসচেতনতার লক্ষ্যে তিনি তার পোস্টে প্রতারণার স্ক্রিনশটগুলো সংযুক্ত করেছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ