রোগীর সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
রোগীর সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হবে: শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অনিয়ম দূর করে রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ‘ভৌগোলিক কারণে এ অঞ্চলের মানুষের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এ হাসপাতালে যেসব অনিয়ম রয়েছে, তা আমাদের যে কোনো মূল্যে ঠিক করতে হবে। আমাদের মূল লক্ষ্য রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা।’

স্বাস্থ্য খাতে বাজেট চ্যালেঞ্জ

শুক্রবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে তাকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি নির্বাচিত করায় হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

এবারের বাজেট স্বাস্থ্য খাতের সর্বোচ্চ অগ্রাধিকারের বাজেট হলেও বর্তমান ভঙ্গুর অর্থনীতিতে এ খাতে সর্বোচ্চ পরিমাণে বরাদ্দ দেওয়া সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন শামা ওবায়েদ। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সব সেক্টরে সমানভাবে গুরুত্ব দিয়ে কাজ করে চলছেন, যার মধ্যে অন্যতম অগ্রাধিকারের জায়গা হলো স্বাস্থ্যখাত।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হাসপাতালের অদক্ষতা প্রসঙ্গে ক্ষোভ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘হাসপাতালে রোগী এসে যদি সঠিক সেবা না পান এবং চিকিৎসার অভাবে তাকে ঢাকায় স্থানান্তর করতে হয়, তবে তা হাসপাতালের অদক্ষতা হিসাবেই গণ্য হবে।’

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. হুমায়ূন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা, ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. দিলরুবা জেবা, বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. আলী আকবর, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল প্রমুখ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ