ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০৬, উদ্ধার বিপুল মাদক
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০৬

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪০৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৫০টি মামলা দায়ের করা হয়েছে।

বিভাগভিত্তিক গ্রেফতারের সংখ্যা

গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৫ জন, লালবাগ বিভাগ থেকে ৩৬ জন, ওয়ারী বিভাগ থেকে ৩১ জন, মতিঝিল বিভাগ থেকে ৪৫ জন, তেজগাঁও বিভাগ থেকে ৫৯ জন, মিরপুর বিভাগ থেকে ১২০ জন, গুলশান বিভাগ থেকে ৩২ জন, উত্তরা বিভাগ থেকে ৪৩ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়।

উদ্ধার করা মাদক ও অস্ত্র

অভিযান চলাকালে পুলিশের হেফাজতে থাকা এক কেজি ২১৫ গ্রাম গাঁজা, দুই হাজার ২৯০ পিস ইয়াবা, দরজা ও জানালায় ব্যবহৃত অ্যালুমিনিয়াম ফ্রেমের ছোট-বড় বিভিন্ন সাইজের পুরাতন টুকরা ১৫টি, একটি চাকু, একটি এন্টিকাটার, পাঁচটি মোবাইল, একটি মোটরসাইকেল ও নগদ ৮ হাজার ৩৫০ টাকা উদ্ধার করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আইনগত ব্যবস্থা

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিএমপি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ