রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে একদিনে ১ হাজার ৮৩১টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
শনিবার (১৩ জুন) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয় বলে জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ। ডিএমপি সূত্রে জানা গেছে, ট্রাফিক-রমনা বিভাগে ৬৫টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ১৫৫টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩৭৫টি এবং ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৫৬টি মামলা করা হয়েছে।
এছাড়া ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩২টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ৩০৫টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৪৬টি এবং ট্রাফিক-গুলশান বিভাগে ১৯৭টি মামলা করা হয়েছে। মামলাগুলোর মধ্যে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন রয়েছে।
অভিযান চলাকালে মোট ৩০১টি যানবাহন ডাম্পিং এবং ২১৫টি যানবাহন রেকার করা হয়েছে। ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



