হবিগঞ্জের নবীগঞ্জে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ, আহত ৫০
নবীগঞ্জে সংঘর্ষে আহত ৫০, পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পূর্ব বিরোধের জেরে দুপক্ষের তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত ৫০ জন আহতের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের পটভূমি

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, ওই গ্রামের নানু মিয়ার পক্ষের সঙ্গে হারুন মিয়া ও হাদিছ মিয়ার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে বৃহস্পতিবার দুপুরে নানু মিয়ার পক্ষের সঙ্গে হারুন মিয়া ও হাদিছ মিয়ার পক্ষের সংঘর্ষের সূত্রপাত হয়। এসময় লাঠিসোঁটা ও দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। প্রায় ঘণ্টাখানেক ধরে চলে ধাওয়া-পাল্টা ধাওয়া।

হতাহত ও আইনি ব্যবস্থা

সংঘর্ষ চলাকালে অন্তত ৫০ জন আহত হয়েছেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নবীগঞ্জ থানার ওসি মো. আবুল হোসেন বলেন, 'পূর্ব বিরোধকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। খবর পেয়ে পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ