হিলিতে খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টা, গ্রেফতার ১
হিলিতে খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টা, গ্রেফতার ১

দিনাজপুরের হিলিতে খাবারের প্রলোভন দেখিয়ে ১০ বছর বয়সি এক মাদ্রাসাপড়ুয়া শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাজ্জাদ হোসেন (৫৮) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) সকালে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

ঘটনার বিবরণ

রোববার (২৮ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার হিলি এলাকার একটি গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেফতার সাজ্জাদ হোসেন ওই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে হাকিমপুর থানার ওসি জাকির হোসেন জানান, ১০ বছর বয়সি ওই শিশুটি স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে। রোববার দুপুরে খাবার নিয়ে আসতে মাদ্রাসা থেকে বাসায় যাওয়ার পথে প্রতিবেশী সাজ্জাদ হোসেন তাকে খাবারের প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে ডেকে নিয়ে যান। সেখানে নিয়ে তিনি শিশুটিকে ধর্ষণ চেষ্টা করেন। এ সময় শিশুটি কান্নাকাটি করে বাড়ি যাওয়ার কথা বললে লোকজনের ভয়ে তাকে ছেড়ে দেয় সাজ্জাদ।

পুলিশের তদন্ত

পুলিশ জানায়, মাদ্রাসায় ফিরতে দেরি হওয়ায় কর্তৃপক্ষ কারণ জানতে চাইলে ভয়ে শিশুটি প্রথমে কিছু বলেনি। পরে সে তার এক সহপাঠীর কাছে ঘটনার বর্ণনা দেয়। ওই সহপাঠী বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষকে জানায়। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ শিশুটির পরিবারকে বিষয়টি অবহিত করে। এরপর মঙ্গলবার শিশুটির বাবা থানায় মামলা দায়ের করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গ্রেফতার ও আইনি ব্যবস্থা

এদিকে ঘটনা জানাজানি হলে অভিযুক্ত সাজ্জাদ হোসেন পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে এবং ভুক্তভোগী শিশুটিকে থানায় নিয়ে আসে। থানার ওসি জাকির হোসেন বলেন, 'আমরা অভিযুক্তকে গ্রেফতার করেছি এবং আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ