ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে সংঘর্ষ, ওসিসহ আহত ২৫
ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সুদের পাওনা টাকা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সরাইল থানার ওসিসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

সংঘর্ষের সময় ও স্থান

সোমবার (২৯ জুন) বিকাল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার কালিকচ্ছ বাজারে সূর্যকান্দি ও ধরন্তি গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষ হয়।

সংঘর্ষের কারণ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সূর্যকান্দি গ্রামের বাসিন্দা মোশারফ মিয়া পার্শ্ববর্তী ধরন্তি গ্রামের খাদেম মোল্লার কাছে সুদের এক লাখ টাকা পাবেন বলে দাবি করেন। তবে খাদেম মোল্লা টাকা দিতে অস্বীকৃতি জানালে গতকাল রোববার রাতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে মো. খাদিম নিহত হন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জানাজার পর পুনরায় সংঘর্ষ

এ ঘটনার জেরে আজ বিকালে নিহত খাদিমের জানাজার পরে আবারও সংঘর্ষে জড়ায় দুপক্ষ। প্রায় ৩ ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়াসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন।

পুলিশের বক্তব্য

ওসি মনজুর কাদের জানান, পুলিশ চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৮টার দিকে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। এ সংঘর্ষের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তবে গতকালের সংঘর্ষে একজন নিহতের ঘটনায় এখনও থানায় কেউ মামলা করতে আসেনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ