রাজধানীতে পৃথক স্থান থেকে শিশু ও যুবকের মরদেহ উদ্ধার
রাজধানীতে শিশু ও যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর কামরাঙ্গীচর ও হাজারিবাগ এলাকা থেকে পৃথক ঘটনায় এক শিশু ও এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ জুন) রাতে কামরাঙ্গীচরের বড়গ্রাম এলাকার নিজ বাসা থেকে মো. রিহাদ (১১) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। রবিবার (২৮ জুন) ভোরে হাজারিবাগের গণকটুলি এলাকা থেকে সাগর (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

কামরাঙ্গীচরে শিশুর মৃত্যু: খেলার ছলে ফাঁস

রিহাদের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাতে বারান্দার গ্রিলের সঙ্গে রশি দিয়ে ফাঁস লাগে তার। পরিবারের ধারণা, খেলার ছলে গলায় ফাঁস লেগে এই দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। রিহাদ কামরাঙ্গীরচরের বড়গ্রাম এলাকায় পরিবারের সঙ্গে থাকতো।

হাজারিবাগে যুবকের আত্মহত্যা: মাদকের টাকার জন্য ফাঁস

সাগরের পরিবার সূত্রে জানা গেছে, রবিবার ভোরে হাজারীবাগের বাসার বারান্দায় গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নিয়ে ঝুলছিল সাগর। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন। মৃতের পরিবার আরও জানিয়েছে, গণকটুলি এলাকার হালিম মিয়া ও হামিদার ছেলে সাগর। সে মাদক সেবন করতো। মা হামিদার কাছে মাদকের টাকা চেয়ে না পেয়ে সে গলায় ফাঁস নেয়। পরিবারের ভাষ্য, সাগর কোনো কাজ করতো না।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ময়নাতদন্ত ও মরদেহ হস্তান্তর

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, 'ময়নাতদন্তের পর সাগরের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পরিবারের অনুরোধে রিহাদের মরদেহ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ