গাজীপুরে বাসায় ডেকে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টা, অটোরিকশাচালক আটক
বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টা, গাজীপুরে আটক ১

গাজীপুর মহানগরের কোনাবাড়ী সেলিমনগর এলাকায় এক বাকপ্রতিবন্ধী শিশুকে (১১) ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কুরবান আলী নামে এক অটোরিকশাচালককে আটক করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।

অভিযুক্তের পরিচয় ও ঘটনার বিবরণ

অভিযুক্ত কুরবান আলী (৫০) গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার বোগদাহ কলোনি এলাকার হোসেন আলীর ছেলে। তিনি কোনাবাড়ী এলাকায় থেকে অটোরিকশা চালান। পুলিশ ও স্থানীয়রা জানান, কোনাবাড়ী এলাকায় পরিবারের সঙ্গে বাসা ভাড়া থাকে ওই শিশু। দুপুরে পাশের বাসার ভাড়াটিয়া কুরবান আলী শিশুটিকে তার বাসায় ডেকে নেয় এবং ধর্ষণের চেষ্টা করে।

উদ্ধার ও গ্রেপ্তার

ওই সময় শিশুটির দাদি তাকে ডাকচিৎকার করে খুঁজতে থাকেন। শিশুটি কুরবানের বাসা থেকে চিৎকার শুরু করলে দাদি ও আশপাশের লোকজন গিয়ে শিশুটিকে উদ্ধার করে। স্থানীয়রা অভিযুক্তকে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কোনাবাড়ী মেট্রো থানার ওসি মো. ইফতেখার হোসেন যুগান্তরকে বলেন, "শিশুটিকে ধর্ষণের চেষ্টা করলে আশপাশের লোকজন টের পেয়ে অভিযুক্ত কুরবান আলীকে পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ