শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে (বিসিআইসি) প্যানেল আইনজীবী ও আইন উপদেষ্টা পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। মোট পদসংখ্যা ২৩টি। আগ্রহী প্রার্থীদের আবেদনের শেষ তারিখ ৪ জুন ২০২৬।
পদের বিবরণ
১. প্যানেল আইনজীবী: পদসংখ্যা ১৮টি।
২. আইন উপদেষ্টা: পদসংখ্যা ৫টি।
নিয়োগের ধরন
চুক্তিভিত্তিক (৩ বছর মেয়াদি) নিয়োগ দেওয়া হবে।
বেতন
বিসিআইসি অনুমোদিত ‘শিডিউল অব ফিস’ অনুসারে বেতন নির্ধারিত হবে।
অভিজ্ঞতা
উভয় পদের জন্য নিম্ন আদালতে ন্যূনতম ১৫ বছর ও উচ্চ আদালতে (হাইকোর্ট বিভাগ) ন্যূনতম ৫ বছর মামলা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের নিয়ম
সরাসরি অথবা ডাকযোগে আবেদন করতে হবে। আবেদনের ঠিকানা: ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (প্রশাসন), বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন, বিসিআইসি ভবন (৫ম তলা), ৩০-৩১ দিলকুশা বা/এ, ঢাকা।
আবেদনের শেষ তারিখ
৪ জুন ২০২৬।
নির্দেশনা
একজন ব্যক্তি উভয় পদে আবেদন করতে পারবেন, তবে পৃথকভাবে আবেদন করতে হবে।



