পরমাণু শক্তি কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি ও সম্পাদক নির্বাচিত
পরমাণু শক্তি কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি ও সম্পাদক নির্বাচিত

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচনে (২০২৬) সভাপতি হিসেবে মো. গোলাম মাহবুব এবং সাধারণ সম্পাদক হিসেবে এ টি এম গোলাম কিবরিয়া নির্বাচিত হয়েছেন। তাঁরা আগামী দুই বছরের জন্য এই দায়িত্ব পালন করবেন। রাজধানীর বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান কার্যালয়ে গত মঙ্গলবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ‘মাহবুব-কিবরিয়া’ পরিষদ থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রশাসন বিভাগের প্রধান মো. গোলাম মাহবুব সভাপতি এবং কমিশনের প্রধান কার্যালয়ের (ঢাকা) প্রশাসন বিভাগের প্রধান এ টি এম গোলাম কিবরিয়া সাধারণ সম্পাদক পদে জয়ী হন। একই পরিষদ থেকে নির্বাচিত অন্যরা হলেন সিনিয়র সহসভাপতি মাহমুদ হোসেন, অর্থ সম্পাদক মাসুদ রানা মণ্ডল, যুগ্ম সম্পাদক মোহাম্মদ সামসুদ্দোহা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মুন্সি মাকসুদ রানা (নাসিম), দপ্তর সম্পাদক মারুফ হোসেন, তথ্য ও প্রকাশনা সম্পাদক মো. সোলায়মান মিয়া এবং নারীবিষয়ক সম্পাদক মোছা. রোজিনা পারভীন।

এ ছাড়া কার্যকরী পরিষদের সদস্য হিসেবে জয়ী হয়েছেন মো. হাবিবুর রহমান, মাসুদ আল আজাদ, মো. আবু তাহের ও মো. আলতাফ হোসেন। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীদের মধ্য থেকে মো. আজিবর রহমান মোল্লা সহসভাপতি এবং সৈকত আহমেদ কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিজ্ঞপ্তিতে বলা হয়, উৎসবমুখর পরিবেশে প্রধান কার্যালয়সহ ঢাকায় এবং দেশের বিভিন্ন জেলায় অবস্থিত কমিশনের আওতাধীন প্রতিষ্ঠানের কর্মকর্তারা নিজেদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাঁদের প্রতিনিধি নির্বাচন করেছেন। নির্বাচনটি শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ