মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, শঙ্কামুক্ত
মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, শঙ্কামুক্ত

মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। বুধবার (৬ মে) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস

শায়রুল কবির খান জানান, মির্জা আব্বাস এখন পুরোপুরি শঙ্কামুক্ত। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারছেন। চিকিৎসকদের মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ঈদুল আজহার আগেই তিনি দেশে ফিরবেন বলে পরিকল্পনা রয়েছে।

সাবেক প্রতিদ্বন্দ্বীর শুভকামনা

এদিকে, মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতির খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর, এনসিপির মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনে তার সাবেক প্রতিদ্বন্দ্বী নাসীরুদ্দীন পাটওয়ারী একটি ফটোকার্ড নিজের ফেসবুকে শেয়ার করেছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, 'ফাইট দ্য অডস অ্যান্ড কামব্যাক কমরেড'।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অসুস্থতা ও চিকিৎসার ইতিহাস

উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় অসুস্থ হয়ে পড়ার পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন মির্জা আব্বাস। সেখানে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে যান। বর্তমানে তিনি মালয়েশিয়ায় চিকিৎসাধীন রয়েছেন। মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাসের বরাতে শায়রুল কবির খান এসব তথ্য জানিয়েছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ