সচিব পদমর্যাদায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন মো. হাসান জাফির তুহিন। আগামী এক বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (৫ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব গোলাম রব্বানীর সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০১৮ এর ধারা ১৩ এর (২) অনুযায়ী অন্য কোনও পেশা বা ব্যবসা কিংবা সরকারি-আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে সম্পৃক্ত না থাকার শর্তে এই পদে তাকে নিয়োগ দেওয়া হলো।



