সুপ্রিম কোর্টের ভার্চুয়াল কার্যক্রম স্থগিত
সুপ্রিম কোর্টের ভার্চুয়াল আদালতের কার্যক্রম স্থগিত

সুপ্রিম কোর্টের উভয় বিভাগের ভার্চুয়াল আদালত পরিচালনার কার্যক্রম স্থগিত করা হয়েছে। রবিবার (৩ মে) প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল (ভারপ্রাপ্ত) মুহাম্মদ নুরুল আমিন বিপ্লবের সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

স্থগিতাদেশের বিস্তারিত

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের (চেম্বার কোর্টসহ) প্রতি সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবারের ভার্চুয়াল কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।”

পূর্ববর্তী নির্দেশনা

এর আগে গত ২১ এপ্রিল প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, সপ্তাহে প্রতি বুধবার ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল উপস্থিতিতে আদালত পরিচালিত হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জ্বালানি পরিস্থিতির প্রভাব

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছিল, “বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন-২০২০ এবং সুপ্রিম কোর্টের জারি করা প্র্যাকটিস নির্দেশনা অনুসরণ করে প্রতি বুধবার ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগে তথ্যপ্রযুক্তির মাধ্যমে ভার্চুয়াল উপস্থিতিতে আদালত পরিচালিত হবে।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ