সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীর গেজেট কাল প্রকাশ করবে ইসি
সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীর গেজেট কাল প্রকাশ

আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে আজ বুধবার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে রিটার্নিং কর্মকর্তা মো. মহিউদ্দিন খান জানিয়েছেন, সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট আগামীকাল প্রকাশ করবে নির্বাচন কমিশন।

প্রার্থীদের তালিকা

এই ৪৯ জন প্রার্থীর মধ্যে বিএনপির ৩৬ জন, জামায়াতে ইসলামী, এনসিপিসহ ১১–দলীয় জোটের ১২ জন এবং স্বতন্ত্র ১ জন প্রার্থী রয়েছেন।

তফসিল ও প্রার্থিতা প্রত্যাহার

মহিউদ্দিন খান বলেন, জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন–২০০৪ অনুযায়ী, ১৮ এপ্রিল তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল। কিন্তু এই সময়ের মধ্যে কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেননি। যেহেতু শূন্য পদের সমান সংখ্যক মনোনয়নপত্র জমা পড়েছে, তাই আইন অনুযায়ী আগামীকাল গেজেট প্রকাশ করা হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আদালতে আপিল

দুজন প্রার্থী আদালতে আপিল করেছেন জানিয়ে রিটার্নিং কর্মকর্তা বলেন, 'একজন প্রার্থী আদালতে আপিল করেছেন, তবে এ–সম্পর্কিত কোনো তথ্য আমাদের কাছে নেই। আরেকজন প্রার্থী নুসরাত তাবাসসুম রিটপিটিশন করেছিলেন। সেই আপিলের রায় নির্বাচন কমিশনে এসেছে। মাননীয় আদালত ৭২ ঘণ্টার মধ্যে তাঁর মনোনয়নপত্র গ্রহণ করে নিষ্পত্তি করতে বলেছেন। আমরা আদালতের নির্দেশনা অনুযায়ী কাজ করছি।'

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ