২০২৫ সালের তুলনায় দেশে অপরাধ কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশে অপরাধ কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ২০২৫ সালের তুলনায় বর্তমানে দেশে অপরাধের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। সোমবার (৮ জুন) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

সরকারের অবস্থান

মন্ত্রী বলেন, সরকার দুষ্টের দমন ও শিষ্টের পালনে বিশ্বাস করে। আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমর্যাদা জনগণই নির্ধারণ করবে, তবে তাদের নৈতিকভাবে উৎসাহিত করা প্রয়োজন, যাতে তারা জনপ্রত্যাশা অনুযায়ী আইনের শাসন বাস্তবায়ন করতে পারে।

পুলিশ পুরস্কার

স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, রামিসা হত্যাকাণ্ডে দ্রুত ডিএনএ টেস্ট ও ময়নাতদন্ত সম্পন্ন করে চার্জশিট দেয়া, দৌলতদিয়া ঘাটে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের কারণে অন্তত ৫০ জন বাসযাত্রীর প্রাণ রক্ষা এবং মুন্সিগঞ্জের গজারিয়ায় কিশোরী হত্যার ক্লুলেস মামলার দ্রুততম রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেফতারে ভূমিকা রাখায় মোট ১৫ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছে সরকার।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এ ধরনের উদ্যোগের মাধ্যমে পুলিশ সদস্যদের মনোবল বাড়বে বলে আশা প্রকাশ করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ভালো কাজের স্বীকৃতি ও খারাপ কাজের তিরস্কারের ব্যবস্থা নেওয়া হবে।

টিআইবি প্রতিবেদন প্রসঙ্গে

এ সময় তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা উদ্বেগজনক পরিস্থিতিতে রয়েছে—টিআইবির এমন প্রতিবেদন পত্রিকা নির্ভর। বাস্তবে গত বছরের চেয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ