কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে বাস সংঘর্ষে শিশু নিহত, আহত ৫০
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে বাস সংঘর্ষে শিশু নিহত

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই এক শিশু নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৫০ জন। সোমবার বেলা সোয়া ২টার দিকে চকরিয়ার খুটাখালী ইউনিয়নের মেদাকচ্ছপিয়া ঢালায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিবরণ

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, কক্সবাজারমুখী ‘এভারগ্রীন’ এসি বাসের সঙ্গে ‘চকরিয়া সার্ভিস’ মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ভয়াবহতায় মিনিবাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে উপরের চালা রাস্তায় এবং গাড়ির বডি রাস্তার পশ্চিমপাশের ফুটপাতে চলে যায়। অন্যদিকে, এভারগ্রীন বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়ে রাস্তার পূর্বপাশে সম্মুখভাগ এবং বডি রাস্তার উপর হয়ে যায়। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

হতাহত ও উদ্ধার অভিযান

আহতদের মালুমঘাট ও চকরিয়াসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে চালক-হেলপারসহ বেশ কয়েকজন নারী যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিক আহত ও নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনাকবলিত বাস দুটি সড়ক থেকে সরানোর প্রচেষ্টা শুরু করেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

মালুমঘাট হাইওয়ে থানার ওসি মাহবুব বলেন, এই দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকেই। বাস দুটি খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করেছি। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ