দেশের উন্নয়নে স্বাধীন গণমাধ্যম জরুরি: হুইপ দুলু
দেশের উন্নয়নে স্বাধীন গণমাধ্যম জরুরি: হুইপ দুলু

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে স্বাধীন গণমাধ্যমের কোনো বিকল্প নেই। তিনি বলেন, স্বাধীন গণমাধ্যম গণতন্ত্রের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সরকার এ বিষয়ে বদ্ধপরিকর।

নাটোর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী

বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১১টায় নাটোর প্রেস ক্লাবের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাটোর প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ও যুগান্তর প্রতিনিধি মো. শহীদুল হক সরকার। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ও বাংলাভিশন প্রতিনিধি কামরুল ইসলাম।

হুইপের বক্তব্য

হুইপ দুলু আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে নাটোর প্রেস ক্লাবের জন্য জমি ও আর্থিক সহায়তার ব্যবস্থা করেছিলেন। ঐতিহ্যবাহী এই ক্লাব বর্তমানে সুবর্ণজয়ন্তীর পথে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, 'আমরা সবসময় গণমাধ্যমকর্মীদের বিপদ-আপদে পাশে থাকতে চাই এবং তাদের আর্থিক অবস্থানকে আরও সুসংহত করতে চাই।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অনুষ্ঠানে বিশেষ অতিথি

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন এবং পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। এছাড়া আরও বক্তব্য দেন নাটোর জেলা জামায়াতের আমির ডা. মীর নুরুল ইসলাম, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, এনসিপির জেলা যুগ্ম আহ্বায়ক রকিব উদ্দিন, ডেইলি অবজারভারের প্রতিনিধি এসএম সেদরুল হুদা ডেভিড, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মো. আজিজুল হক টুকু, নাটোর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন ও রনেন রায়, সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার হায়দার যোসেফ এবং স্থানীয় ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি নাসিম উদ্দিন নাসিম।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উপস্থিত ব্যক্তিবর্গ

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজহার আলী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব ও মোস্তাফিজুর রহমান শাহীনসহ বিভিন্ন শিক্ষাবিদ, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।