অডিও ভাইরাল হওয়ায় কিশোরগঞ্জ জেল সুপারকে স্ট্যান্ড রিলিজ
অডিও ভাইরাল: কিশোরগঞ্জ জেল সুপার স্ট্যান্ড রিলিজ

নারী কারারক্ষীর সঙ্গে অনৈতিক প্রস্তাবের অডিও ভাইরাল হওয়ার পর কিশোরগঞ্জ জেলা কারাগারের তত্ত্বাবধায়ক (জেল সুপার) মো. দিদারুল আলমকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। বুধবার (৩ জুন) কারা অধিদফতরের কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. দিদারুল আলমকে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রের কারা প্রশিক্ষক হিসেবে বদলি করা হয়েছে। একইসঙ্গে চট্টগ্রাম কারাগারের হসপিটালাইজড প্রিজনার্স সিকিউরিটি ইউনিটের কারা তত্ত্বাবধায়ক মো. আনোয়ারুল করিমকে কিশোরগঞ্জ জেলা কারাগার-১ এর অতিরিক্ত দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. দিদারুল আলমের সাথে একই কারাগারের একজন নারী কারারক্ষীর একটি ফোনালাপ ভাইরাল হয়। মোবাইল ফোনের ওই কথোপকথনে জেল সুপার তার নারী সহকর্মীকে বিভিন্ন কুরুচিপূর্ণ ইঙ্গিত দেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কারা অধিদফতর দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ