রচনা ব্যানার্জির বিরুদ্ধে আরজিকর কাণ্ডে আইনি জটিলতা
রচনা ব্যানার্জির বিরুদ্ধে আরজিকর কাণ্ডে মামলা

ভারতের পশ্চিমবঙ্গে রাজনৈতিক পটপরিবর্তনের পর এবার বড়সড় আইনি জটিলতায় পড়েছেন তৃণমূল কংগ্রেসের তারকা সাংসদ ও জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি। আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, আরজিকর কাণ্ডের এক পুরনো ইস্যুতে কলকাতার চারু মার্কেট থানায় তার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগের বিবরণ

জানা যায়, দক্ষিণ কলকাতার চারু মার্কেট থানায় এক আইনজীবী রচনা ব্যানার্জির বিরুদ্ধে এই গুরুতর অভিযোগটি আনেন। ২০২৪ সালের আগস্ট মাসে আরজিকর হাসপাতালের সেই নৃশংস ঘটনার আবহে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তা পোস্ট করেছিলেন রচনা ব্যানার্জি।

আইন লঙ্ঘনের অভিযোগ

অভিযোগ উঠেছে, একজন সাংসদ হওয়া সত্ত্বেও সেই ভিডিওতে তিনি একাধিকবার নিহত নির্যাতিতা তরুণী চিকিৎসকের নাম উচ্চারণ করেছিলেন, যা দেশটির প্রচলিত আইনানুযায়ী সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ। ভিডিওটি সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরালও হয়েছিল।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রশ্ন উঠছে সময় নিয়ে

প্রতিবেদনে আরও বলা হয়, দেড় বছরের পুরনো ঘটনা নিয়ে এখন কেন থানা-পুলিশ? এই বিষয়ে অভিযোগকারী আইনজীবী জানিয়েছেন, অপরাধটি যখন ঘটেছিল, তখনই তিনি তৎকালীন পুলিশ কমিশনারের (সিপি) কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু তৎকালীন সরকার ও প্রশাসনের পক্ষ থেকে তারকা সাংসদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

ভিডিও এখনও ইন্টারনেটে

তিনি আরও জানান, ২০২৬ সালের জুন মাস চললেও এখনো সেই ভিডিওটি ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। তাই রাজ্যে ক্ষমতার পালাবদলের পর, এবার চারু মার্কেট থানায় পুনরায় নতুন করে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ