কলাবাগানে ডাম্বেলের আঘাতে বড় ভাই নিহত, ছোট ভাই আটক
কলাবাগানে ডাম্বেলের আঘাতে বড় ভাই নিহত, ছোট ভাই গ্রেপ্তার

রাজধানীর কলাবাগানের ফ্রি স্কুল স্ট্রিট এলাকায় ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির জেরে ছোট ভাইয়ের ডাম্বেলের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার (৩১ মে) দিবাগত রাত ১টার দিকে স্কয়ার হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের পরিচয়

নিহত সাদমান ওয়াসিফ সুপান্ত (১৭) চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। এ ঘটনায় তার ছোট ভাই রাফিদ আরিয়ান শুদ্ধকে (১৬) আটক করেছে পুলিশ। তারা বগুড়ার আদমদীঘি উপজেলার কানাডা প্রবাসী সিরাজুল সালেহীনের ছেলে। বর্তমানে দুই ভাই কাঁঠালবাগান বাজারের ফ্রি স্কুল স্ট্রিট স্কুল এলাকার একটি বাসায় থাকতেন।

ঘটনার বিবরণ

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, রোববার রাত সাড়ে ৯টার দিকে ছোট ভাই এবং বড় ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাতে থাকা ডাম্বেল দিয়ে ছোট ভাই তার বড় ভাই সুপান্তের মাথায় আঘাত করে। এতে সুপান্তের মাথা ফেটে যায়। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের পদক্ষেপ

ওসি আরও জানান, সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই ছোট ভাই রাফিদ আরিয়ান শুদ্ধকে আটক করে পুলিশ। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ