নারায়ণগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
নারায়ণগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

নারায়ণগঞ্জের বন্দরে আট বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় স্থানীয় জনতা অভিযুক্ত যুবককে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। মঙ্গলবার (২৬ মে) দুপুরে ২৩নং ওয়ার্ড বন্দরের কাবিলের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ

স্থানীয়রা জানান, দুপুরে কাবিলের মোড় এলাকায় আট বছরের ওই শিশুটিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায় ফেরি করে ভাঙারি ক্রেতা ওই যুবক। এ সময় শিশুটি চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে এসে হাতেনাতে ওই যুবককে ধরে ফেলে। উত্তেজিত এলাকাবাসী তাকে গণধোলাই দেয়।

পুলিশের ভূমিকা

খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। বন্দর থানার এসআই আরিফ তালুকদার জানান, জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বর থেকে কল পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে কাবিলের মোড় এলাকায় উপস্থিত হয়। সেখান থেকে গণপিটুনিতে গুরুতর আহত ও মুমূর্ষু অবস্থায় ওই যুবককে উদ্ধার করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চিকিৎসা ও আইনগত ব্যবস্থা

তিনি জানান, উদ্ধারের পর যুবকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে সরাসরি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত যুবকের নাম পরিচয় জানা যায়নি। তিনি ভাঙারি ফেরিওয়ালা বলে এলাকাবাসী জানান। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ