এসপি তানভীরের বিরুদ্ধে আরও এক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি
এসপি তানভীরের বিরুদ্ধে আরও এক মামলায় পরোয়ানা

বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাবেক উপ-কমিশনার ও কুষ্টিয়া জেলার সাবেক পুলিশ সুপার এসএম তানভীর আহমেদের বিরুদ্ধে আরও একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। তিনি বর্তমানে ঢাকার কেরানীগঞ্জ কারাগারে রয়েছেন।

আদালতের নির্দেশ

সোমবার (২৫ মে) বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক মিরাজুল ইসলাম এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী আব্দুর রহমান। তিনি জানান, কোতোয়ালি থানার মামলায় তাকে শ্যোন অ্যারেস্টের আবেদন করেন এসআই নাসিম হোসেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন। আগামী ৪ জুন আসামিকে সশরীরে উপস্থিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

কারাগার থেকে আদালতে হাজিরা

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, বর্তমানে একাধিক মামলায় গ্রেফতার হয়ে সাবেক পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত ঢাকার কেরানীগঞ্জ কারাগারে বন্দি আছেন। বরিশালে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় শ্যোন-অ্যারেস্টের আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত। আগামী ৪ জুন ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে তাকে বরিশাল আদালতে উপস্থিত করা হবে। এরপর আদালতের নির্দেশনা মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মামলার পটভূমি

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাবেক উপ-পুলিশ কমিশনার এসএম তানভীর। ওই ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার দেড় বছর পর কোতোয়ালি মডেল থানা পুলিশের আবেদনে তার বিরুদ্ধে শ্যোন-অ্যারেস্টের আবেদন মঞ্জুর করেন আদালত।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ