সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে শ্লীলতাহানির মামলা, প্রধান শিক্ষক গ্রেপ্তার
সাভারে মাদ্রাসা শিক্ষার্থী শ্লীলতাহানি মামলায় প্রধান শিক্ষক গ্রেপ্তার

ঢাকার সাভার উপজেলার একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে (১৩) শ্লীলতাহানির অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় মাদ্রাসার প্রধান শিক্ষক মো. কামরুজ্জামানকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনার বিবরণ

গতকাল শুক্রবার বিকেলে সাভারের কমলাপুর এলাকার একটি মাদ্রাসায় ঘটনাটি ঘটে। আজ শনিবার দুপুরে সাভারের ভবানীপুর এলাকা থেকে মো. কামরুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ। ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের সদস্যদের বরাতে পুলিশ জানায়, মেয়েটি ওই মাদ্রাসার ছাত্রীবাসে থেকে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করে।

অভিযোগের বিবরণ

অভিযোগ রয়েছে, বিভিন্ন সময় প্রধান শিক্ষক কামরুজ্জামান শিক্ষার্থীর সঙ্গে অশালীন কথাবার্তা বলতেন এবং অনাকাঙ্ক্ষিতভাবে শরীরে হাত দিতেন। অভিযোগ অনুযায়ী, গতকাল বিকেল চারটার দিকে মাদ্রাসার একটি শ্রেণিকক্ষে ডেকে নিয়ে শিক্ষার্থীকে জড়িয়ে ধরে শ্লীলতাহানি করেন কামরুজ্জামান। পরে শিক্ষার্থী বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তাঁর বাবা বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের কার্যক্রম

ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন প্রথম আলোকে বলেন, ভুক্তভোগীর বাবা আজ সকালে শ্লীলতাহানির অভিযোগে মামলা করেছেন। পরে দুপুরে ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত প্রধান শিক্ষককে গ্রেপ্তার করা হয়।

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন। জেলা থেকে আরও পড়ুন: গ্রেপ্তার, সাভার, ঢাকা, মামলা, ধর্ষণ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ