রামিসা হত্যায় দ্রুত চার্জশিটের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর
রামিসা হত্যায় দ্রুত চার্জশিটের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী শিশু রামিসার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী আসাদুজ্জামান, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলামসহ বিএনপির স্থানীয় নেতারা।

ডিএনএ টেস্টের পর চার্জশিট

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ‘এ ঘটনায় চার্জশিট দিতে ডিএনএ টেস্ট প্রয়োজন। ডিএনএ টেস্ট করতে ৪৮ ঘণ্টা সময় লাগে, যা রবিবারের দুপুরের মধ্যে শেষ হবে। আমরা সেদিন বিকেলের মধ্যে আদালতে চার্জশিট দাখিল করতে পারব।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘রামিসার মা-বাবা এবং বড় বোনকে সান্ত্বনা দিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা তাদের আশ্বস্ত করেছি, পুলিশ দ্রুততার সঙ্গে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আসামি এরইমধ্যে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবাবন্দী দিয়েছে। এখন চার্জশিট দেওয়ার পালা।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সর্বোচ্চ শাস্তির আশ্বাস

স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করে বলেন, ‘দ্রুততম সময়ের মধ্যে বিচারকার্য নিষ্পন্ন করতে আমরা চেষ্টা করব যাতে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা যায়। সেজন্য প্রশাসনের পক্ষ থেকে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ