চট্টগ্রামে চার বছরের শিশু ধর্ষণের অভিযোগ, অভিযুক্তের বাসা ঘেরাও
চট্টগ্রামে চার বছরের শিশু ধর্ষণের অভিযোগ, বাসা ঘেরাও

চট্টগ্রাম নগরে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় লোকজন অভিযুক্ত ব্যক্তির বাসা ঘেরাও করে বিক্ষোভ করছেন। বৃহস্পতিবার (২১ মে) বিকালে বাকলিয়া থানাধীন ১৯ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান ঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। পরে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। রাত সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্ত ব্যক্তির বাসা ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয় জনতা। সতর্ক অবস্থায় আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

স্থানীয় লোকজনের প্রতিক্রিয়া

স্থানীয় লোকজন জানান, শিশু ধর্ষণের খবর পেয়ে আশপাশের এলাকা থেকে শত শত মানুষ জড়ো হন। অভিযুক্ত ব্যক্তির বাসা ঘেরাও করে তারা বিক্ষোভ করছেন। একপর্যায়ে পুলিশের গাড়ি এলে সেটি ঘেরাও করে রাখে উত্তেজিত লোকজন। এ সময় পুলিশকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে দেখা যায়।

পুলিশের বক্তব্য

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে কাজ করছে পুলিশ। শিশুটিকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ