বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে ৯৬৮ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে ৯৬৮ জনের নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় জনবল নিয়োগের একটি বড় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজস্ব খাতভুক্ত ৮টি ক্যাটাগরির শূন্য পদে মোট ৯৬৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৮ মে সকাল ১০টায় এবং শেষ হবে আগামী ৪ জুন ২০২৬, বিকাল ৫টা পর্যন্ত।

নিয়োগের পদ ও সংখ্যা

বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদগুলোর মধ্যে রয়েছে সাঁটলিপিকার, স্টেনোগ্রাফার, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, স্টেনোটাইটিস্ট/সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেঞ্চ সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গাড়িচালক, জারিকারক, অফিস সহায়ক এবং নিরাপত্তাপ্রহরী।

সাঁটলিপিকার ও স্টেনোগ্রাফার

সাঁটলিপিকার পদে ৬২ জন এবং স্টেনোগ্রাফার পদে ২০ জন নিয়োগ দেওয়া হবে। উভয় পদের বেতন স্কেল ১১,০০০-২৬,৫৯০ টাকা এবং গ্রেড ১৩।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

এই পদে মোট ১৭৩ জন নিয়োগ পাবেন। বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা এবং গ্রেড ১৪। একই গ্রেড ও বেতনে স্টেনোটাইটিস্ট/সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ৭৮ জন নিয়োগ দেওয়া হবে।

বেঞ্চ সহকারী

বেঞ্চ সহকারী পদে দুটি ভিন্ন গ্রেডে নিয়োগ হবে। প্রথমটি গ্রেড ১৫, বেতন ৯,৭০০-২৩,৪৯০ টাকা, পদ সংখ্যা ১১। দ্বিতীয়টি গ্রেড ১৬, বেতন ৯,৩০০-২২,১০০ টাকা, পদ সংখ্যা ৬৯।

অফিস সহকারী ও গাড়িচালক

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ১ জন নিয়োগ পাবেন, বেতন ৯,৩০০-২২,১০০ টাকা (গ্রেড ১৬)। গাড়িচালক পদে ১২ ও ৮ জন করে মোট ২০ জন নিয়োগ দেওয়া হবে, বেতন একই স্কেলে।

জারিকারক

জারিকারক পদে ১৩০ জন নিয়োগ পাবেন। বেতন স্কেল ৮,৫০০-২০,৫৭০ টাকা এবং গ্রেড ১৯।

অফিস সহায়ক ও নিরাপত্তাপ্রহরী

অফিস সহায়ক পদে সর্বোচ্চ ২৯৯ জন নিয়োগ দেওয়া হবে, বেতন ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড ২০)। নিরাপত্তাপ্রহরী পদে ২৬ ও ৬৮ জন করে মোট ৯৪ জন নিয়োগ পাবেন, একই বেতন ও গ্রেডে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বয়সসীমা ও আবেদনের যোগ্যতা

১ মে ২০২৬ তারিখে প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। আবেদনের যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা https://bjsccr.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা ১৮ মে সকাল ১০টা থেকে ৪ জুন ২০২৬ বিকাল ৫টা পর্যন্ত।