মাদক মামলায় যাবজ্জীবন, পলাতক আসামির গ্রেফতারি পরোয়ানা
মাদক মামলায় যাবজ্জীবন, পলাতক আসামির গ্রেফতারি পরোয়ানা

চট্টগ্রামে মাদক মামলায় মো. জাফর নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। রোববার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ আফরোজা জেসমিন কলির আদালত এ রায় দেন।

আসামির পরিচয় ও পলাতক অবস্থা

মো. জাফর (৫৩) ঢাকার যাত্রাবাড়ী থানার কোনাপাড়া এলাকার সোহাব আলী বাড়ির মো. হাশেমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা মূলে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী নাঈম হোসেন।

মামলার বিবরণ

মামলার ঘটনা ২০১৮ সালের ১২ মার্চ। ওইদিন নগরীর আকবর শাহ থানার পূর্ব ফিরোজশাহ কলোনি এলাকায় র‌্যাব-৭ অভিযান চালায়। একটি প্রাইভেটকারে তল্লাশি করে ১ হাজার ১৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় র‌্যাব-৭ এর তৎকালীন পুলিশ পরিদর্শক অমল চন্দ বাদী হয়ে আকবর শাহ থানায় মামলা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলাটিতে পাঁচজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।

আদালতের রায়

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী নাঈম হোসেন জানান, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পলাতক আসামির গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ