দেশের বিভিন্ন আদালতে আইন পেশায় নিয়োজিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনজীবী সমিতির ২০২৬-২৭ সেশনের জন্য ২২ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে অ্যাডভোকেট তরিকুল ইসলাম সভাপতি এবং অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন পলাশ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের বিবরণ
শুক্রবার (১৫ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনার জন্য গঠিত ৯ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের প্রধান কমিশনার মো. মাহফুজার রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ মে পূর্ব ঘোষিত তফসিল অনুযায়ী জগন্নাথ ইউনিভার্সিটি লইয়ার্স অ্যাসোসিয়েশন (জেইউএলএ) নির্বাচন ২০২৬-২৭-এর বিভিন্ন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পদে নমিনেশন যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন ২৫টি পদের বিপরীতে বিক্রিত ২২টি নমিনেশন ফরমের মধ্যে ২২ জন প্রার্থীকে বৈধ হিসেবে গ্রহণ করে।
নির্বাচন প্রক্রিয়া
এতে দেখা যায়, নির্ধারিত পদগুলোর বিপরীতে একাধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচন কমিশনের আন্তরিক ইচ্ছা থাকা সত্ত্বেও গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা সম্ভব হয়নি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সব প্রার্থী নির্বাচিত হন।
নতুন কমিটির অন্যান্য সদস্য
কমিটিতে সহ-সভাপতি পদে পারুল আক্তার ও মো. আলী আকবর হোসাইন (আকাশ), যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. মেহেদী হাসান ও মো. শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হিসেবে শহিদুল ইসলাম ও মাহমুদুল হাসান (রিপন) নির্বাচিত হয়েছেন। এছাড়া ট্রেজারার হিসেবে আব্দুল্লাহ আল আরীফ, অফিস সম্পাদক মো. ওয়াহেদুর রহমান সাজ্জাদ, প্রচার, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক নাইমুর রহমান নাবিল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তৌহিদুল ইসলাম শান্ত, আইনজীবী প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. আশরাফুল ইসলাম, সমাজকল্যাণ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. মনির হোসাইন ইমন ও নারী বিষয়ক সম্পাদক পদে নাসরিন সুলতানা নির্বাচিত হয়েছেন।
সদস্য পদে নির্বাচিতরা
কমিটিতে সদস্য পদে নির্বাচিত ৭ জন হলেন- জাহিদুল হাসান, মাহদী হাসান মারুফ, মো: তৌহিদুজ্জামান আকাশ, মো. রোমান মিয়া, লাকী আক্তার, মাসুদ রানা ও মোছা. সামিরা আক্তার।



