চট্টগ্রামে নির্জন পাহাড়ে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, চারজন গ্রেফতার
চট্টগ্রামে নির্জন পাহাড়ে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় নির্জন পাহাড়ি এলাকায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার (১৩ মে) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে বুধবার রাতে সাতকানিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

ঘটনার বিবরণ

মামলার এজাহার অনুযায়ী, বুধবার দুপুরে ওই ছাত্রী তার এক কিশোরী সঙ্গীসহ বাড়ির কাছে পাহাড়ি এলাকায় যায়। ফেরার পথে একটি মৎস্য খামারের কয়েকজন শ্রমিক তাদের পথরোধ করে। পরে তাদের দুজনকে জোরপূর্বক নির্জন পাহাড়ি এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে ওই ছাত্রীকে কয়েকজন ধর্ষণ করে। একই সময়ে তার সঙ্গে থাকা কিশোরীকেও আটকে রেখে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।

গ্রেফতার ও পলাতক

মামলার পর পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- মো. রাকিব (২০), মো. মানিক ইসলাম (২০) ও আবদুর রহিম (১৯) এবং একজন কিশোর। এ ঘটনায় জড়িত আরও তিনজন পলাতক রয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ