দুধ আনতে গিয়ে শিশু ধর্ষণ, যুবক গ্রেফতার
দুধ আনতে গিয়ে শিশু ধর্ষণ, যুবক গ্রেফতার

ফরিদপুরের মধুখালী উপজেলায় দুধ আনতে গিয়ে এক শিশুকে ধর্ষণের ঘটনায় মো. রিপন মল্লিক নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। গ্রেফতার রিপন মল্লিক (৪০) উপজেলার আড়পাড়া ইউনিয়নের শান্তিপুর গ্রামের দুলাল মল্লিকের ছেলে।

ঘটনার বিবরণ

পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ মে অভিযুক্ত রিপন মল্লিকের বাড়িতে গাভীর দুধ আনতে যায় এক শিশু। এ সময় কৌশলে শিশুটিকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ভিকটিমের বাবা মো. ফরিদ মল্লিক বাদী হয়ে ১২ মে মধুখালী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

গ্রেফতার ও আইনি প্রক্রিয়া

মধুখালী থানার এসআই মো. মোক্তার হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার মাগুরা জেলা থেকে অভিযুক্ত রিপন মল্লিককে গ্রেফতার করে। মধুখালী থানার ওসি সুকদেব রায় জানান, ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতারে পুলিশ বিভিন্ন কৌশল অবলম্বন করে অভিযান পরিচালনা করা হয়। পরে তাকে আটক করা সম্ভব হয়। বুধবার (১৩ মে) বেলা ২টার দিকে তাকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ