যৌতুক মামলায় জামিন পেলেন তানভীর রাহী
যৌতুক মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহী

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহী যৌতুক দাবির মামলায় জামিন পেয়েছেন। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাঁর জামিন মঞ্জুর করা হয়।

জামিনের শর্ত

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলামের আদালত ৫০০ টাকা মুচলেকায় তাঁর জামিনের আদেশ দেন। তানভীর রাহীর আইনজীবী জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। শুনানির সময় তানভীর রাহী আদালতে উপস্থিত ছিলেন।

মামলার অভিযোগ

মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ৭ আগস্ট ৩০ লাখ টাকা দেনমোহরে তানভীর রাহীর বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই তিনি একটি করোলা ক্রস গাড়ি কেনার জন্য স্ত্রীর পরিবারের কাছে ৫০ লাখ টাকা যৌতুক দাবি করেন বলে অভিযোগ করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অভিযোগে আরও বলা হয়, চলতি বছরের ২২ ফেব্রুয়ারি দুপুরে যৌতুকের টাকা দাবি করে স্ত্রীকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে ৯৯৯-এ কল করা হলে পুলিশের পরামর্শে ২৭ ফেব্রুয়ারি লালবাগ থানায় সাধারণ ডায়েরি করা হয়।

এ ছাড়া ১ মার্চ রাতে আজিমপুর নিউ পল্টন এলাকায় স্ত্রী ও তাঁর মায়ের সামনে আবারও ৫০ লাখ টাকা যৌতুক দাবি করেন তানভীর। টাকা না দিলে তালাক ও ব্যক্তিগত ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরবর্তী সময়ে এই ঘটনায় ভুক্তভোগী আদালতে যৌতুক নিরোধ আইনে মামলা করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ