এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব, ইতিহাসে প্রথম নিজস্ব কর্মকর্তা
এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব, ইতিহাসে প্রথম নিজস্ব কর্মকর্তা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আহসান হাবিব। তিনি বর্তমানে এনবিআরের কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা অনুবিভাগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর এই নিয়োগের মাধ্যমে ইতিহাসে প্রথমবারের মতো এনবিআর কর্মকর্তাদের মধ্যে থেকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হলো।

নতুন চেয়ারম্যানের পটভূমি

কর ক্যাডারের এই কর্মকর্তা মো. আবদুর রহমান খানের স্থলাভিষিক্ত হচ্ছেন। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য পাওয়া গেছে। এদিকে এনবিআরের নিজস্ব জনবল থেকে নতুন চেয়ারম্যান নিয়োগ হওয়ায় খুশি সংস্থাটির কর্মকর্তারা। নতুন নিয়োগ পাওয়া আহসান হাবিব এনবিআরের সদস্য হওয়ার আগে অন্তর্বর্তী সরকারের সময় কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালকের দায়িত্বও পালন করেছিলেন।

কর ফাঁকি অনুসন্ধানে ভূমিকা

অন্তর্বর্তী সরকারের সময়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ বিভিন্ন শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে কর ফাঁকি অনুসন্ধানের নেতৃত্ব দেন তিনি। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও তাঁদের পরিবার, শীর্ষ আমলা এবং ১২টি করপোরেট গ্রুপের বিরুদ্ধে কর ফাঁকি, বিদেশে অর্থ পাচার ব্যাপকভাবে তদন্ত করেন এবং কয়েক শ কোটি টাকা কর আদায় করেন। এ সময় তিনি বেশ আলোচনায় আসেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নিয়োগের প্রতিক্রিয়া

নিয়োগের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি আহসান হাবিব। তিনি বলেন, ‘এ বিষয়ে এখনো দাপ্তরিকভাবে আমি কিছু জানি না।’

নিয়োগের পটভূমি

এনবিআর চেয়ারম্যান কে হবেন—তা নিয়ে কয়েক দিন ধরে নানা জল্পনা–কল্পনা চলছিল। বর্তমান চেয়ারম্যান আবদুর রহমান খানের মেয়াদ বৃদ্ধির বিষয়টিও ব্যাপক আলোচনায় ছিল। তা ছাড়া এনবিআরের কয়েকজন বর্তমান ও সাবেক সদস্য এই পদের জন্য আলোচনায় ছিলেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বর্তমান চেয়ারম্যানের মেয়াদ শেষ

এনবিআরের বর্তমান চেয়ারম্যান আবদুর রহমান খানের চাকরির মেয়াদ শেষ হচ্ছে আজ ২৯ জুন। তাঁর শেষ কর্মদিবসে নতুন চেয়ারম্যান নিয়োগ দিল সরকার।