গাজীপুরে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে ৮ জন গ্রেফতার
গাজীপুরে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে ৮ গ্রেফতার

গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ৪ নারী ও ৪ পুরুষকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৮ জুন) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে ওই হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ২টায় গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতদের পরিচয়

গ্রেফতারকৃতরা হলেন- কোনাবাড়ীর একটি আবাসিক হোটেলের ম্যানেজার মো. তারেক শিকদার (২৩), হোটেলের স্টাফ মো. মামুন মিয়া (৪২), মো. মামুন মিয়া ওরফে রুবেল (২১), মো. রবিউল ইসলাম (২৪) এবং ৪ জন নারী।

পুলিশের বক্তব্য

বিষয়টির সত্যতা নিশ্চিত করে কোনাবাড়ী থানার ওসি ইফতেখার হোসেন বলেন, অভিযুক্তদের বুধবার রাতে একটি আবাসিক হোটেল থেকে গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুর ২টায় আদালতে পাঠানো হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ