উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা জোরদার ও দালালচক্র এবং অনিয়ম প্রতিরোধে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (১ জুলাই) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

নিরাপদ পরিবেশ নিশ্চিতে সিদ্ধান্ত

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে আসা সেবাগ্রহীতাদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে। বুধবার তাদের কাজের বিষয়ে দিকনির্দেশনা দেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ।

শৃঙ্খলা ও সেবা নিশ্চিতকরণ

স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি জনগণের নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে আনসার সদস্যদের পরামর্শ দেন তিনি। একইসঙ্গে শৃঙ্খলা, সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার মাধ্যমে বাহিনীর অর্জিত সুনাম অক্ষুণ্ণ রাখার ব্যাপারে সংশ্লিষ্টদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে বলেন অতিরিক্ত মহাপরিচালক।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অনৈতিক কর্মকাণ্ডে কঠোর ব্যবস্থা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মত সংবেদনশীল কর্মস্থলে কোনো সদস্য অনৈতিক বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি। বাহিনীর উপমহাপরিচালক (প্রশিক্ষণ) রফিকুল ইসলাম, পরিচালক (অঙ্গীভূতকরণ) আব্দুল মজিদ এবং ঢাকা জেলা কমান্ড্যান্ট মো. রাশেদুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ