কুয়াকাটায় ৯ দফা দাবিতে মানববন্ধন, বাজেটে বরাদ্দের দাবি
কুয়াকাটায় ৯ দফা দাবিতে মানববন্ধন, বাজেটে বরাদ্দ চাই

২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে দক্ষিণাঞ্চলের উন্নয়ন, কুয়াকাটাকে উপজেলা ও কুয়াকাটা-ভাঙ্গা ছয়লেন সড়কসহ ৯ দফা দাবিতে মানববন্ধন করা হয়েছে। নাগরিক সমাজের উদ্যোগে বুধবার (০১ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কুয়াকাটা-ঢাকা মহাসড়কে এ মানববন্ধন করা হয়।

৯ দফা দাবি

মানববন্ধনে ৯ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো- পর্যটনশিল্পের বিকাশে কুয়াকাটা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, পায়রা বন্দরকে পূর্ণাঙ্গভাবে চালু, শের-ই-বাংলা মেডিক্যাল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণ, কুয়াকাটায় বিমানবন্দর নির্মাণ, কুয়াকাটাকে উপজেলায় রূপান্তর, ভাঙ্গা রেলস্টেশন থেকে কুয়াকাটা পর্যন্ত রেল সংযোগ, নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, বরিশাল-ভোলা সেতু নির্মাণ, ভোলার গ্যাস দিয়ে শিল্পাঞ্চল (ভোলা-বরিশাল-পটুয়াখালী) গড়ে তোলা।

অংশগ্রহণকারী সংগঠন

মানববন্ধনে বিএনপি, কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন (টোয়াক), হোটেল মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, কুয়াকাটা প্রেসক্লাব, মহিপুর প্রেসক্লাব, কলাপাড়া প্রেসক্লাব, কুয়াকাটা শিল্পীগোষ্ঠী, কলাপাড়া ও কুয়াকাটা নাগরিক সমাজসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন আলাদা আলাদা ব্যানার ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

যানজট ও দুর্ঘটনার সমস্যা

মানববন্ধনে বক্তারা জানান, ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়কে যানবাহনের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট ও দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। যা বর্তমানে জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মহাসড়কটি ছয়লেন করার দাবি দীর্ঘদিনের। অন্যদিকে যেখানে পায়রা বন্দর, সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন, লাইট হাউজসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে সেখানে কুয়াকাটা এখনও অবহেলিত। দক্ষিণাঞ্চলের মেগা প্রকল্পে কোনও বরাদ্দ রাখা হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে রাস্তায় নামেন তারা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মহাসড়ক ছয়লেনের দাবি

বক্তারা বলেন, কুয়াকাটা এবং দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা পটুয়াখালীর সঙ্গে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগের প্রধান মাধ্যম ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক। তবে এটি এখন জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পর্যটনশিল্পের বিকাশ, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ এবং অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে মহাসড়কটি ছয়লেনে উন্নীত করা সময়ের দাবি। এটি বাস্তবায়ন হলে যাতায়াত আরও নিরাপদ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় হবে।

কুয়াকাটাকে উপজেলার দাবি

অপরদিকে কুয়াকাটায় তিন শতাধিক হোটেল-মোটেল রিসোর্ট গড়ে উঠছে। হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ হয়েছে। এসব বিনিয়োগকারীদের বিনিয়োগ নিশ্চয়তায় কুয়াকাটাকে উপজেলা ঘোষণা করা এখন সময়ের দাবি।

ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ছয়লেনে উন্নীতকরণ, কুয়াকাটাকে উপজেলায় রূপান্তর, পায়রা বন্দর পুরোদমে চালু, কুয়াকাটা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনসহ দাবিগুলো বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।