ইরানের হামলা সক্ষমতা ধ্বংসে মার্কিন কূটনীতিকদের বিশ্বজুড়ে তৎপরতা
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরান ও তার সমর্থক গোষ্ঠীর হামলা সক্ষমতা ধ্বংসে দ্রুত পদক্ষেপ নিতে বিশ্বজুড়ে কূটনীতিকদের নির্দেশ দিয়েছেন। এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এই উদ্যোগ ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টার অংশ।


