বিএনপি হামলা মামলায় আফজাল নাছেরের তিন দিনের রিমান্ড
পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও কর্মী মকবুল হত্যা মামলায় সেনাবাহিনীর বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ আজ রোববার এ আদেশ দেন।


