ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড, অস্ত্র আইনে দোষী সাব্যস্ত
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে অস্ত্র আইনের মামলায় ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মহসীন বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।


