প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলালিংক চেয়ারম্যানের সাক্ষাৎ, সাশ্রয়ী স্মার্টফোনের আহ্বান
প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলালিংক চেয়ারম্যানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলালিংক কর্তৃপক্ষকে গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে দেওয়ার উদ্যোগ নিতে আহ্বান জানিয়েছেন। সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভেয়নের চেয়ারম্যান অগি ফাবেলার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

ডিজিটাল সংযোগ সম্প্রসারণ ও সেবা সহজলভ্যতা নিয়ে আলোচনা

সাক্ষাতে ডিজিটাল সংযোগ সম্প্রসারণ, প্রযুক্তির সহজলভ্যতা এবং নাগরিকবান্ধব ডিজিটাল সেবা নিশ্চিতকরণ বিষয়ে আলোচনা হয় বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং জানিয়েছে। প্রধানমন্ত্রী সমাজের সব শ্রেণি-পেশার মানুষের হাতে স্মার্টফোন পৌঁছানোর জন্য বাংলালিংককে আরও সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন সরবরাহের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

ইন্টারনেটের মূল্য কমানোর আহ্বান

একইসঙ্গে প্রধানমন্ত্রী ইন্টারনেটের মূল্য আরও কমানোর বিষয়টি বিবেচনা করারও আহ্বান জানান। তিনি বলেন, ডিজিটাল সেবা আরও সহজলভ্য করতে স্মার্টফোন ও ইন্টারনেটের মূল্য কমানো জরুরি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সাক্ষাতে উপস্থিত ব্যক্তিবর্গ

এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ভেয়নের বোর্ড সদস্য মিশেল সোয়েটিং এবং বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইওহান হেনড্রিক মার্টিনাস বুসে উপস্থিত ছিলেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ