গুগল জিমেইলের ‘এআই ওভারভিউস’ সবার জন্য উন্মুক্ত করছে
জিমেইলের এআই ওভারভিউ সবার জন্য উন্মুক্ত করছে গুগল

গুগল তাদের ই-মেইল সেবা জিমেইলের জন্য ‘এআই ওভারভিউস কনভারসেশন সামারিজ’ নামের একটি সুবিধা সবার জন্য উন্মুক্ত করছে। এই কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সুবিধাটি নির্দিষ্ট ই-মেইল থ্রেডে থাকা বার্তাগুলোর তথ্য বিশ্লেষণ করে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করে। ফলে ব্যবহারকারীদের দীর্ঘ আলোচনার প্রতিটি বার্তা আলাদাভাবে না পড়েই পুরো কথোপকথনের গুরুত্বপূর্ণ তথ্য সংক্ষেপে জানতে পারবেন।

সুবিধার প্রাপ্যতা

বর্তমানে এই সুবিধাটি গুগলের সাবস্ক্রাইবার গ্রাহকদের পাশাপাশি যুক্তরাষ্ট্রে বসবাসকারী জিমেইল ব্যবহারকারীরা ব্যবহার করতে পারছেন। তবে গুগল জানিয়েছে, এআই সহকারী জেমিনাই-চালিত এই সুবিধাটি এখন বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী সব জিমেইল ব্যবহারকারীর জন্য চালু করা হচ্ছে। অ্যান্ড্রয়েড, আইওএস ও ওয়েব—তিনটি প্ল্যাটফর্মেই ধাপে ধাপে এই সুবিধা উন্মুক্ত করা হবে।

ভাষা সমর্থন

গুগলের সাপোর্ট পেজের তথ্য অনুযায়ী, এআই ওভারভিউস কনভারসেশন সামারিজ প্রাথমিকভাবে ইংরেজি, ফরাসি, জার্মান, ইতালীয়, জাপানি, কোরীয়, পর্তুগিজ ও স্প্যানিশ ভাষায় ব্যবহার করা যাবে। এর ফলে সাবস্ক্রাইবার গ্রাহক, গুগল ওয়ার্কস্পেস ও বিনা মূল্যে জিমেইল ব্যবহারকারীরা সহজেই এই সুবিধা ব্যবহার করতে পারবেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সুবিধা বন্ধ করার পদ্ধতি

যারা ব্যক্তিগত ই-মেইল বিশ্লেষণে এআইয়ের ব্যবহার নিয়ে উদ্বিগ্ন, তাদের জন্য এই সুবিধা বন্ধ করার ব্যবস্থাও রেখেছে গুগল। সুবিধাটি বন্ধ করতে প্রথমে জিমেইলের ‘সেটিংস’ মেনুতে যেতে হবে। এরপর ‘জেনারেল’ ট্যাবের অধীনে থাকা ‘গুগল ওয়ার্কস্পেস স্মার্ট ফিচারস’ অপশন নির্বাচন করে ‘ম্যানেজ ওয়ার্কস্পেস স্মার্ট ফিচারস’ অপশন থেকে সুবিধাটি বন্ধ করতে হবে। তবে সুবিধাটি বন্ধ করলে জিমেইলের অন্যান্য স্মার্ট সুবিধাও অকার্যকর হয়ে যাবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ