শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির
শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, ট্রাফিক ব্যবস্থাপনার পাশাপাশি শব্দদূষণ নিয়ন্ত্রণেও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে। শুক্রবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীর গুলশান এলাকায় আয়োজিত শব্দদূষণ নিয়ন্ত্রণবিষয়ক সচেতনতামূলক সমাবেশে তিনি এ কথা বলেন।

পরিবেশ সচেতনতার গুরুত্ব

ডিএনসিসি প্রশাসক বলেন, 'যদি আমাদের মাইন্ড সেটাপ থাকে আমরা পরিবেশ নিয়ে সচেতন হবোই, তাহলে যেকোনো কিছু বাস্তবায়ন করা যাবে। আমরা আমাদের দ্বায়িত্ব পালন করছি, যারা পরিবেশ নিয়ে কাজ করেন তারাও এগিয়ে আসবেন।' তিনি আরও বলেন, একদিনে সব সমস্যার সমাধান সম্ভব নয়। তবে সবাইকে সঙ্গে নিয়ে ধাপে ধাপে শব্দদূষণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা বাস্তবায়ন করা হবে।

এআই প্রযুক্তির ব্যবহার

শফিকুল ইসলাম খান জানান, রাজধানীর সড়কে এআইভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনায় ইতোমধ্যে ইতিবাচক ফল পাওয়া গেছে। সেই অভিজ্ঞতার আলোকে শব্দদূষণ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণেও এআই প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা যাচাই করা হচ্ছে। এ সময় তিনি দাবি করেন, আজ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে আরও কঠোর ব্যবস্থা কার্যকর হবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্ধারিত বিধি লঙ্ঘন করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণ, শব্দদূষণের ক্ষতিকর প্রভাব এবং নগর জীবনে পরিবেশবান্ধব আচরণ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ