ট্রাস্ট ব্যাংকে অ্যানালিস্ট পদে নিয়োগ, আবেদন শুরু ৫ জুলাই
ট্রাস্ট ব্যাংকে অ্যানালিস্ট পদে নিয়োগ, আবেদন শুরু

ট্রাস্ট ব্যাংক পিএলসিতে ‘অ্যানালিস্ট (এও টু এসও)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটি তাদের সিকিউরিটি অপারেশনস সেন্টারে (এসওসি) এই পদে নিয়োগ দেবে।

পদের বিবরণ ও যোগ্যতা

প্রার্থীকে অবশ্যই বিএসসি অথবা সমমানের ডিগ্রিধারী হতে হবে। সিএসই, ইসিই, আইসিটি বা সমমানের বিষয়ে ডিগ্রি থাকতে হবে। আবেদনের জন্য ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। পদসংখ্যা নির্ধারিত নয়। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। বয়সের কোনো নির্দিষ্ট সীমা নেই।

আবেদনের সময় ও পদ্ধতি

৫ জুলাই আবেদন শুরু হয়েছে। আগ্রহীরা ১৫ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন করতে ও বিস্তারিত জানতে প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ক্লিক করতে হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন। নিয়োগ সম্পর্কিত আরও পড়ুন: ব্যাংকে চাকরি, ক্যারিয়ার, সরকারি চাকরি, সাপ্তাহিক চাকরির খবর, জেলার চাকরি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ