কবিতার সংজ্ঞা ও মূল্য: উত্তরবঙ্গের মঙ্গা থেকে রাধার রজনী
কবিতার সংজ্ঞা ও মূল্য: উত্তরবঙ্গের মঙ্গা থেকে রাধার রজনী

কবিতার সংজ্ঞা, উত্তরবঙ্গের মঙ্গা। কবিতার মূল্য, রাধার রজনীতুল্য। কবিতার সত্য, শিয়রে নার্সের ছায়া, পথ্য। কবিতার দুঃখ, যে জীবন নিবু নিবু, তারও জীবনই মুখ্য। সেই কবিতার সঙ্গে, একত্রিত অতীতের উপহার: গত রাতে চন্দ্রমোহের পথে দেখা হয়েছিল, আততায়ী শিলার আঘাতে সে তো খুব ভাঙা ভাঙা, আর তার মনখারাপ, আমিও যেন তাকে চিনতে পারিনি! বিবাহসূত্রে, আমার অকবিজীবনে সে দরিদ্র সাধুর কন্যা পতিব্রতা, উজাড়িনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ