সামাজিক মাধ্যমে প্রতারণা থেকে বাঁচার ৯টি উপায়
সামাজিক মাধ্যমে প্রতারণা থেকে বাঁচার ৯টি উপায়

সামাজিক যোগাযোগমাধ্যম এখন আর শুধু বন্ধু-স্বজনের সঙ্গে সংযোগ স্থাপনের প্ল্যাটফর্ম নয়; এটি প্রতারকদের জন্যও একটি বড় শিকার ক্ষেত্রে পরিণত হয়েছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকসহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে প্রতিদিন অসংখ্য মানুষ নানা প্রতারণার শিকার হচ্ছেন। যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশনের তথ্য অনুযায়ী, সামাজিক মাধ্যমভিত্তিক প্রতারণায় ইতোমধ্যে বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে।

প্রযুক্তির উন্নতির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রতারণা

প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে প্রতারণার কৌশলও বদলে গেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে মানুষের ছবি ও কণ্ঠস্বর নকল করে ডিপফেক তৈরি করা হচ্ছে। প্রতারকরা এসব প্রযুক্তি কাজে লাগিয়ে পরিচিতজন সেজে অর্থ হাতিয়ে নিচ্ছে বা ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে। তাই অনলাইনে যেকোনো বার্তা, অফার বা লিংকে ক্লিক করার আগে সতর্ক হওয়া জরুরি।

সামাজিক মাধ্যমের ৯টি সাধারণ প্রতারণা ও প্রতিকার

নিচে সামাজিক মাধ্যমে সবচেয়ে বেশি দেখা যায় এমন ৯ ধরনের প্রতারণা ও সেগুলো থেকে বাঁচার উপায় তুলে ধরা হলো—

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

১. ফিশিং প্রতারণা

অপরিচিত ব্যক্তি বা সন্দেহজনক অ্যাকাউন্ট থেকে পাঠানো লিংকে ক্লিক করলেই বিপদ। এসব লিংক ভুয়া ওয়েবসাইটে নিয়ে গিয়ে পাসওয়ার্ড, ব্যাংক তথ্য বা ব্যক্তিগত তথ্য চুরি করে। কোনো লিংক খোলার আগে ওয়েব ঠিকানা ভালোভাবে যাচাই করুন।

২. প্রেমের ফাঁদ বা রোমান্স স্ক্যাম

অনলাইনে বন্ধুত্ব বা প্রেমের সম্পর্ক গড়ে তোলে প্রতারক, পরে অর্থ সাহায্য চায়। বিশেষজ্ঞদের মতে, অনলাইনে অপরিচিত কাউকে কখনোই টাকা পাঠাবেন না এবং ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না।

৩. ভুয়া চাকরির অফার

‘অল্প কাজ, বেশি বেতন’-এর বিজ্ঞাপন সামাজিক মাধ্যমে খুব সাধারণ। চাকরির আবেদনের আগে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট যাচাই করুন। প্রতারকরা চাকরির নামে পরিচয় চুরি করে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

৪. ভুয়া অনলাইন শপিং

ঈদ, পূজা, ক্রিসমাসের মতো উৎসব মৌসুমে ভুয়া ই-কমার্স সাইটের সংখ্যা বাড়ে। কম দামের প্রলোভনে ক্রেডিট কার্ড বা ব্যাংক তথ্য চুরি হয়। অপরিচিত বা অবিশ্বস্ত সাইট থেকে কেনাকাটা এড়িয়ে চলুন।

৫. কুইজ ও গেম প্রতারণা

‘আপনার ভবিষ্যৎ কেমন?’ বা ‘আপনার প্রিয় রং কী?’—এ ধরনের কুইজ নিরাপত্তা প্রশ্নের উত্তর সংগ্রহের ফাঁদ। ব্যক্তিগত তথ্য দেওয়া ঝুঁকিপূর্ণ।

৬. ভুয়া দাতব্য সংস্থা

প্রাকৃতিক দুর্যোগ বা মানবিক বিপর্যয়ের সময় ভুয়া তহবিল সংগ্রহ অভিযান চলে। অনুদান দেওয়ার আগে সংগঠনের সত্যতা যাচাই করুন।

৭. বিনিয়োগ প্রতারণা

‘স্বল্প বিনিয়োগে বিশাল লাভ’-এর প্রলোভন সাধারণত প্রতারণা। অপরিচিত কারও বিনিয়োগ প্রস্তাবে সাড়া দেওয়ার আগে বিস্তারিত তথ্য যাচাই করুন।

৮. ব্র্যান্ড সহযোগিতার ভুয়া প্রস্তাব

ইনফ্লুয়েন্সারদের লক্ষ্য করে ভুয়া ব্র্যান্ড সহযোগিতার বার্তা পাঠানো হয়, যাতে ফিশিং লিংক থাকে। কোনও চুক্তির আগে ভিডিও কলে পরিচয় নিশ্চিত করার পরামর্শ বিশেষজ্ঞদের।

৯. ফলোয়ার ও লাইক বিক্রির ফাঁদ

অল্প টাকায় হাজার হাজার ফলোয়ার বা লাইক দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ব্যাংক বা কার্ড তথ্য চুরি করে। জনপ্রিয়তা বাড়াতে নিরাপদ ও স্বাভাবিক উপায় অনুসরণ করুন।

নিরাপদ থাকার উপায়

বিশেষজ্ঞরা সামাজিক মাধ্যম নিরাপদ রাখতে নিম্নলিখিত পরামর্শ দিয়েছেন—

  • অ্যাকাউন্টের প্রাইভেসি সেটিংস ‘প্রাইভেট’ করুন।
  • শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন এবং মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখুন।
  • অপরিচিত ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করবেন না।
  • সন্দেহজনক লিংক ও বার্তা এড়িয়ে চলুন।
  • নিয়মিত নিজের নাম সার্চ করে ভুয়া অ্যাকাউন্ট আছে কি না দেখুন।
  • অপ্রয়োজনীয় থার্ড-পার্টি অ্যাপ সরিয়ে ফেলুন।

বিশেষজ্ঞদের মতে, সামাজিক মাধ্যমে নিজের সব তথ্য প্রকাশ করার প্রয়োজন নেই। জন্মতারিখ, ঠিকানা বা অন্যান্য ব্যক্তিগত তথ্য সীমিত রাখলে প্রতারকদের পক্ষে টার্গেট করা কঠিন হয়। সচেতনতা ও সতর্কতাই অনলাইন নিরাপত্তার সবচেয়ে বড় সুরক্ষা। আপনি যা শেয়ার করছেন, তা কে দেখছে এবং কী উদ্দেশ্যে ব্যবহার করছে—তা সবসময় জানা সম্ভব নয়।