পল্লী বিদ্যুতায়ন বোর্ডে শিক্ষানবিশ লাইনম্যান পদে ১০৩৫ জন নিয়োগ
পল্লী বিদ্যুতায়ন বোর্ডে শিক্ষানবিশ লাইনম্যান পদে ১০৩৫ জন নিয়োগ

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) ‘শিক্ষানবিশ লাইনম্যান’ পদে ১০৩৫ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্ধারিত ফরমের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই এসএসসি অথবা সমমান পাস হতে হবে। আবেদন ফি ২০০ টাকা।

পদের বিবরণ

পদের নাম: শিক্ষানবিশ লাইনম্যান

পদসংখ্যা: ১০৩৫

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শিক্ষাগত যোগ্যতা

এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ–৫.০০–এর মধ্যে ৩.০০ সহ উত্তীর্ণ হতে হবে।

শারীরিক যোগ্যতা

সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। কঠোর পরিশ্রমসহ বৈদ্যুতিক খুঁটি ও স্থাপনায় ওঠানামায় সক্ষমতা থাকতে হবে। শারীরিক উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ন্যূনতম ১১০ পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ন্যূনতম ৩০ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ন্যূনতম ৩২ ইঞ্চি হতে হবে। ৭ মিনিটে ১ মাইল মিনি-ম্যারাথন দৌড় দিতে এবং প্যারালাল বারে বিরতিহীনভাবে পরপর ন্যূনতম ৫ বার বুক পর্যন্ত ওঠানামায় সক্ষম হতে হবে। বিদ্যালয়ে শরীরচর্চাবিষয়ক ক্রীড়াকর্মে পারদর্শী প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।

বয়সসীমা

১৯ মে ২০২৬ তারিখে বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ২১ বছর হতে হবে।

বেতন স্কেল

অন-প্রবেশনকালীন নির্ধারিত বেতন ১৫,৫০০ টাকা। অন-প্রবেশন মেয়াদ শেষে বেতন হবে ১৬,৬০০ টাকা।

আবেদনের নিয়ম

প্রয়োজনীয় কাগজপত্র, আবেদনপত্রসহ শারীরিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হতে হবে। নির্ধারিত আবেদন ফরম (ফরম-১) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট (www.reb.gov.bd) অথবা সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট হতে সংগ্রহ করা যাবে। আবেদন ফরম A4 সাইজের কাগজে হতে হবে এবং আবেদনকারীকে স্বহস্তে পূরণ করতে হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবেদন ফি

২০০ টাকা (সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজার [ক্রমিক নম্বর-১৩–এ উল্লিখিত নিজ জেলার সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতি] বরাবর পোস্টাল অর্ডার/পে-অর্ডার/ব্যাংক ড্রাফট করতে হবে।)

নির্দেশনা ও শর্তসমূহ

  1. কেবল শারীরিক যোগ্যতায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী সময়ে লিখিত (এমসিকিউ) পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে।
  2. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত (রচনামূলক) পরীক্ষা গ্রহণ করা হবে। লিখিত (রচনামূলক) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য হতে শূন্য পদের বিপরীতে প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে।
  3. প্রশিক্ষণে উত্তীর্ণ প্রার্থীদেরই কেবল বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে শূন্য পদের বিপরীতে নিয়োগ প্রদান করা হবে।

শারীরিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য উপস্থিতির সময় ও তারিখ

১৯ মে ২০২৬, সকাল ৯টা।